Our Course

ইউনিল্যাব গ্রুপ এ চলমান কোর্সসমূহ
Diploma in Nursing & Medical Technology
৩/৪ বছর মেয়াদী কোর্স
অন্যান্য কোর্স
৪ বছর মেয়াদী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট (ম্যাটস্)
MATS কেন পড়বেন:
বর্তমানে সরকারী পর্যায়ে মাত্র ৮ টি ম্যাটস্ প্রতিষ্ঠান আছে। এত অল্প প্রতিষ্ঠানের মাধ্যমে পয়োজনীয় সংখ্যক মেডিকেল সহকারী ডাক্তার তৈরি করা সম্ভব নয়, বিবেচনা করেই বেসরকারি প্রতিষ্ঠানে এই কোর্স চালু করেছে সরকার। এই কোর্স সম্পন্ন কারীদের সরকার Diploma of Medical Faculty ডিগ্রি দিয়ে থাকেন। চাকরি না করলেও একজন DMF (Diploma of Medical Faculty) ডাক্তার প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে যে কোন স্থানে প্র্যাকটিস করে উপার্জন করতে পারবেন। অর্থাৎ এই কোর্স করলে চাকরির সাথে সাথে আত্নকর্মসংস্থানের সুযোগ আছে। এই সেক্টরে পড়াশোনা করলে তরুণ প্রজন্ম নিঃসন্দেহে পাবে ভবিষ্যৎ কর্মময় জীবনের দিক নির্দেশনা।
ইন্টার্নশিপ:
ইন্টার্নশিপ ট্রেনিংটি অত্যাধিক গুরুত্বপূর্ণ কারন ট্রেনিংটি ভবিষ্যতে কর্মক্ষেত্রের সাথে অর্জিত জ্ঞানের সমন্বয় সাধন করে। হাতে কলমে রোগী পর্যবেক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান সহ রোগীর অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ের উপর সরাসরি শিক্ষা দেওয়ার ব্যবস্থা এই ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থী পূর্বের তিন বছরের থিওরি ক্লাসের মাধ্যমে যা কিছু শিখেছে তার বাস্তব প্রয়োগ ও জ্ঞান অর্জন। চতুর্থ বর্ষে ফিল্ড ট্রেনিং (ইন্টার্নশিপ) এক বছরের জন্য করতে হয়। এই এক বছেরের মধ্যে নয় মাস সদর (সরকারি) হাসপাতালে এবং তিন মাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রেনিং নেয়া বাধ্যতামূলক
কর্মক্ষেত্র:
Mats কোর্স সম্পন্ন কারীকে DMF সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। এই ডিগ্রি প্রাপ্তদের কে বলা হয় সহকারী ডাক্তার। DMF ডিগ্রি প্রাপ্ত ডাক্তারদের কর্মক্ষেত্রের পরিধি বিশাল। সরকারের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, স্কুল হেলথ ক্লিনিক, বিভিন্ন আধা-সরকারি/কর্পোরেশন যেমনঃ তিতাস গ্যাস, বি আই ডব্লিউ টি এ, বিজি প্রেস, বাংলাদেশ বিমান, ইত্যাদি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমন:- ব্র্যাক, আশা, গণস্বাস্থ্য, কেয়ার, গণ সাহায্য সংস্থা, আই সি ডি ডি আর বি, সেভ ল্যা চিলড্রেন, প্রভৃতি প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং কাজ করার সুযোগ পায়। এছাড়াও দেশি বিদেশি নানা প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে আরও নতুন নতুন কর্ম ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিতে DMF দের ল্যাব এ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং বেসরকারি ক্ষেত্র নানাবিধ পদে চাকরির সম্ভাবনা রয়েছে। এক কথায়, এই কোর্স সম্পন্ন করলেও ১০০% চাকরির সুযোগ সহ আত্নকর্মসংস্থানের সুযোগ রয়েছে।